ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাতির প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১২০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, তা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, জুলাই সনদে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, সরকার গঠনের পর তা বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় জাতীয় সংসদে শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন বলেন, “সংসদ হবে সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্র। আগে যেখানে কিছু বিষয় বিন্দুমাত্র আলোচনার বাইরে ছিল, এখন তা কেন্দ্রবিন্দুতে আসবে।”

তিনি আরও জানান, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিক প্রেক্ষাপটে স্বাক্ষরিত সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত করতে এবং রাষ্ট্রকে নতুন ধারায় এগিয়ে নিতে সংসদ প্রধান প্ল্যাটফর্ম হবে।

সংবিধান সংস্কার পরিষদের শপথ সংক্রান্ত প্রশ্নে তিনি জানিয়েছেন, বিএনপি কোনো সদস্য হিসেবে নির্বাচিত হয়নি এবং সংবিধানে এ সম্পর্কিত বিধানও নেই। তাই শপথ গ্রহণও সংবিধান মেনে সম্পন্ন হয়েছে।

এছাড়া, সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে তারেক রহমানকে দলের নেতা নির্বাচিত করা হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তাকে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়েছে। শপথ গ্রহণের পর তারেক রহমান সংসদ সদস্যদের দুই নির্দেশ দিয়েছেন— ট্যাক্স-ফ্রি গাড়ি নেবেন না এবং সরকারি প্লট গ্রহণ করবেন না।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ৬৮টি আসনে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দলের ভূমিকায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাতির প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০২:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬