শিরোনাম ::
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১২৮ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষিতে সংসদীয় দলের সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। এর ফলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বেলা পৌনে ১১টার দিকে তারেক রহমানসহ বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা নতুন সরকারের অংশ হিসেবে শপথ নেন। শপথ গ্রহণের পর তারা পরবর্তী কার্যক্রম নিয়ে বৈঠকে বসেন।
ট্যাগস :


























