ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৭৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিদেশি মদের চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোবাগি এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে এসব মদ জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— কিশোরগঞ্জের বাজিতপুর থানার চন্দ্রগ্রাম এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে রাকিবুল ইসলাম রুবেল। তিনি বর্তমানে ঢাকার মুগদা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের ৪৩/এ নম্বর বাসায় বসবাস করেন। অপরজন মানিকগঞ্জের হরিরামপুর থানার হালিয়াঘাট এলাকার মৃত খোকন মোল্লার ছেলে মো. সাগর মোল্লা (৩৪)। তিনি ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল কাঠেরপুল এলাকায় থাকেন।

পুলিশ জানায়, ভারত সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ এলাকা থেকে একটি মাইক্রোবাসে করে ঢাকার যাত্রাবাড়ীতে নেওয়ার উদ্দেশ্যে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ বহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নোবাগি এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িটিকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ মাইক্রোবাসটি আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক মাইক্রোবাস থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ হাজার ২২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় রাকিবুল ইসলাম রুবেল ও সাগর মোল্লাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকার বেশি। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ করেছে পুলিশ

আপডেট সময় : ০৪:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬