শিরোনাম ::
বাটোয়ারা মেনে বিরোধিতার নাটক বন্ধ করুন: মাহফুজ
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৬:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৬ বার পড়া হয়েছে
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে নির্বাচন মেনে নিয়ে ‘বিরোধিতার নাটক’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া ব্যক্তিরা একদিকে, আর জনগণ অন্যদিকে। ছাত্রদের জন্য দুঃখ লাগে—কত কম দামে তাদের বিক্রি করে দেওয়া হলো।’
তিনি আরও লেখেন, ‘জনগণের ন্যায্য লড়াই এখন পিআর ক্যাম্পেইন ও মিডিয়া ম্যানিপুলেশনের মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করা হবে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’
ট্যাগস :




























