ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ট্রলারসহ ৫ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়েছে আরাকান বাহিনী।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৭৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর জলসীমা থেকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পাঁচজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম।

ধরে নেওয়া জেলেরা হলেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার শাহেদ, শাহ আলম, আমীর আব্বাস ও আবুল হোসন। তারা মাহামুদুল্লাহ নামের এক ব্যক্তির নৌকায় মাছ শিকার করছিলেন।

প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান জানান, “মঙ্গলবার রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে ফেরার পথে হঠাৎ একটি স্পিডবোট এসে তাদের আটক করে। এক নৌকা ও পাঁচ জেলেকে নিয়ে যায়, বাকি নৌকাগুলো নিরাপদে ফিরে আসে।”

শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, “মাহামুদুল্লাহর নৌকাটি ফেরার সময় আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি বিজিবি ও উপজেলা প্রশাসনের কাছে জানানো হয়েছে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, “এটি একটি অত্যন্ত সংবেদনশীল ঘটনা। সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং কোস্টগার্ডকে অবহিত করেছি। তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া এলাকায় থাকা মাঝি ও জেলেদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময় আরাকান আর্মি মোট ৭৩ জেলেকে ধরে নিয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘ আলোচনা ও সমন্বয়ের পর ১৬ ফেব্রুয়ারি তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ট্রলারসহ ৫ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়েছে আরাকান বাহিনী।

আপডেট সময় : ০১:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬