ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভয়মুক্ত গণমাধ্যম তৈরি করতে যা যা করা দরকার করব: তথ্যমন্ত্রী জহির

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভয়মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন তা করা হবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার বিকেলে। এই মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার দিকে সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির ক্ষমতার কারণে গুজব বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তি যেমন ক্ষমতায়ন করেছে, তেমনই নতুন জটিলতাও তৈরি করেছে। এগুলো সমাধান করা সম্ভব প্রযুক্তির সহায়তায়। আমরা চেষ্টা করব তথ্যকে নির্ভেজালভাবে উপস্থাপন করতে।”

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা ভয়ভীতি ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করে, তাদের মানসিক যন্ত্রণা কতটা কষ্টদায়ক তা তিনি ভালোভাবেই জানেন। বিশেষ করে সাংবাদিকরা, যাদের কাজ নিয়মিত নজরদারির আওতায় থাকে, তাদের অবস্থার গুরুত্ব তিনি বোঝেন।

জহির উদ্দিন আরও বলেন, “ভয়মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে যা যা প্রয়োজন আমরা তা করব। যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পরিকল্পনা করেছেন, আমরা বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভয়মুক্ত গণমাধ্যম তৈরি করতে যা যা করা দরকার করব: তথ্যমন্ত্রী জহির

আপডেট সময় : ০৩:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬