ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

জয়পুরহাটে জমি বিরোধের জেরে মা–মেয়েকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারী ও তার গর্ভবতী কন্যার ওপর হামলা, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

অভিযুক্তরা হলেন— আবু বক্কর সিদ্দিক (৪৮), আজিজুর সরকার (৫০), আবু কালাম (৩৫), জনি চৌধুরী (৩৮), শাপলা বেগম (৩০) ও সালেহা বেগম (৫৫)। তারা সবাই উপজেলার রামপুরা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নারী অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ভোগদখলীয় জমিতে প্রবেশ করে হামলা চালায়। এতে তার হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় এক অভিযুক্ত তার পরনের কাপড় টেনে শ্লীলতাহানি করে এবং তার কানে থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের দুল (আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়।

এ সময় ভুক্তভোগীর গর্ভবতী কন্যা সাবরিন সিফা মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে তাকেও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং অভিযোগে বলা হয়, তার গর্ভস্থ সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে যায়। এছাড়া তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা) ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত মা ও কন্যাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কন্যার অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে কিছু বিরোধ থাকলেও তিনি বা তার লোকজন কাউকে আঘাত করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরও বলেন, কাগজপত্র যাচাই করে যদি অন্য পক্ষের দাবি সঠিক প্রমাণিত হয়, তবে তিনি জমি ছেড়ে দিতে প্রস্তুত।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জয়পুরহাটে জমি বিরোধের জেরে মা–মেয়েকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ

আপডেট সময় : ১১:২৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬