ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সন্ত্রাসী হামলায় নবীনগর: ১০ জন গুলিবিদ্ধ, পরিস্থিতি উদ্বেগজনক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রামে বালু চোর চক্রের হামলায় কমপক্ষে ১০ জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ঘটনার সময় স্থানীয়রা জানান, সশস্ত্র সন্ত্রাসীরা ধান কেটে নেওয়ার প্রতিবাদ করার কারণে গ্রামে হামলা চালায়।

আহতদের মধ্যে নুরুল আমীন (৪০), রূপ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), সিয়াম হোসেন (১৬) এবং ইব্রাহিম মিয়া (৩০) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন, হামলাকারীদের সংখ্যা ছিল প্রায় ২০-৩০ এবং তারা অস্ত্রশস্ত্রধারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক এবং নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, সেঘনা নদীতে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে আসছে। নদীতীরবর্তী গ্রামগুলো এতে নদী ভাঙনের শিকার হচ্ছে। গ্রামবাসী বারবার প্রতিবাদ করলেও সন্ত্রাসীরা থামছে না।

নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান বলেন, ‘সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নবনির্বাচিত সাংসদকেও অবগত করা হয়েছে।’
নবীনগরের বিএনপি সাংসদ এডভোকেট এম এ মান্নান জানান, ‘ঘটনার পর পুলিশকে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এবার কঠোর হাতে এ চক্রকে দমন করা হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সন্ত্রাসী হামলায় নবীনগর: ১০ জন গুলিবিদ্ধ, পরিস্থিতি উদ্বেগজনক

আপডেট সময় : ০১:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬