শিক্ষা মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০২:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না এবং কেউ দুর্নীতি করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের আর মন্ত্রণালয়ে দাবি-দাওয়া নিয়ে আসার প্রয়োজন নেই।
আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে এক মতবিনিময় সভার পর এসব কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, “সরকার শিক্ষার উন্নয়নে আন্তরিক।”
তিনি আরও জানান, শিক্ষকদের মূল্যায়ন, বেতন-স্কেলসহ সব ন্যায্য দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রতিমন্ত্রী বলেন, “গুণগত মানের শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে এবং শিক্ষাকে রাজনীতির প্রভাবে বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না।”
এছাড়া তিনি তিনটি ক্যাটাগরির শিক্ষাকরিকুলামে সামঞ্জস্যতা আনার উদ্যোগ নেওয়ার কথাও জানান।


























