ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে, যা বলছে ইসি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন সম্পর্কিত বিধান পরিবর্তনের বিষয়ে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সরকারের নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয় প্রতীকে, তা সংসদ নির্ধারণের পর ইসি সিটি করপোরেশন ভোটের সিদ্ধান্ত নেবে।

বর্তমানে অধ্যাদেশের মাধ্যমে দলীয় প্রতীক বাদ দেওয়া হলেও, সংসদ অনুমোদন দিলে বা কোনো পরিবর্তন আনলে ইসি সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।

সংরক্ষিত নারী আসনের ভোট নিয়ে তিনি জানান, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট অনুষ্ঠিত হবে।

এছাড়া বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন পহেলা বৈশাখের আগেই, অর্থাৎ ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে বলেও তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে, যা বলছে ইসি

আপডেট সময় : ০৩:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬