শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে।
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীকে সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডাকবেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের শাসনামলের অধ্যাদেশও উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে এবং আদাবরের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :


























