শিরোনাম ::
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খলিল (৬০), তাহাজ্জত (৩০), অসি (৩০) ও ফেরদৌস (৪০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অবস্থায় আরও একজনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ট্যাগস :






















