ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ মিলল রক্তাক্ত অবস্থায়

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

মাদারীপুরে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিন দুধখালী এলাকার রাস্তার পাশে লাশটি পাওয়া যায়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্থানীয়রা সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় যুবককে হত্যা করে মুখমণ্ডল থেঁতলে দিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। পুলিশ ঘটনার কারণ ও দোষীদের সনাক্ত করতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মাদারীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ মিলল রক্তাক্ত অবস্থায়

আপডেট সময় : ০২:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬