ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে জনমুখী করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়: শামসুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা মন্ত্রণালয় মানুষের চাহিদা অনুধাবন করে জনমুখী হিসেবে গড়ে তুলতে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর শের-ই-বাংলা নগরে মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। পরিদর্শনের সময় প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন উপদেষ্টাকে স্বাগত জানান। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পরিদর্শনের সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। পরে তিনি উপস্থিত সকলকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, সরকারের লক্ষ্য সশস্ত্র বাহিনী সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ দ্রুত ও সফলভাবে বাস্তবায়ন করা। এছাড়া সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে মন্ত্রণালয়ের সবাই আন্তরিকভাবে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সশস্ত্র বাহিনীকে জনমুখী করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়: শামসুল ইসলাম

আপডেট সময় : ০২:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬