শিরোনাম ::
ঈদুল ফিতরে সাত থেকে দশ দিনের অব্যাহত ছুটির সুযোগ
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৬ বার পড়া হয়েছে
২০২৬ সালে ঈদুল ফিতরের সরকারি ছুটি টানা ৫ দিন। তবে সরকারি চাকরিজীবীরা এক দিনের ছুটি নিয়ে এটি ৭ দিন পর্যন্ত বাড়াতে পারবেন।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদ উদযাপিত হতে পারে। সরকারি ছুটি শুরু হবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) এবং শেষ হবে ২৩ মার্চ (সোমবার)। ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায়, ১৮ মার্চ বুধবার একটি ছুটি নিলে সরকারি কর্মচারীরা টানা ৭ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
ঈদের পরেই আসে ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস। এরপর ২৭-২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। যদি কেউ ২৪ ও ২৫ মার্চ নৈমিত্তিক ছুটি নেন, তাহলে তারা টানা ১০ দিনের দীর্ঘ ছুটি ভোগ করতে পারবেন।
ট্যাগস :


























