ভারতীয় নাগরিকদের জন্য ইরান ত্যাগের পরামর্শ
- আপডেট সময় : ০২:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার আশঙ্কায়, ভারতের সরকার দেশটিতে অবস্থানরত নাগরিকদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, ইরানে থাকা শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক এবং ভারতীয় বংশোদ্ভূত সকলকে ‘বাণিজ্যিক ফ্লাইট বা অন্যান্য উপলভ্য যেকোনো পরিবহন ব্যবস্থায় ইরান ত্যাগ’ করতে হবে।
দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, ১৪ জানুয়ারি ২০২৬-এর পর এই পরামর্শ পুনর্ব্যক্ত করা হচ্ছে। নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে, বিক্ষোভ বা সহিংসতার এলাকা এড়িয়ে চলতে, এবং ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমের খবরও খেয়াল রাখতে হবে।
ইরানে অবস্থানরত নাগরিকদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত নথিপত্র সবসময় হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি অবস্থায় সাহায্যের জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগের নম্বর ও ইমেইল:
-
ফোন: +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১১০৯, +৯৮৯১২৮১০৯১১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯
-
ইমেইল: cons.tehran@mea.gov.in
দূতাবাস আরও জানিয়েছে, ইরানে থাকা ভারতীয় নাগরিকদের নিবন্ধন করার জন্য আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।



























