ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়েছেন যে, বাংলাদেশে আর কোনো মব কালচার বা গণপিটুনি বরদাশত করা হবে না। তিনি জানিয়েছেন, দাবি আদায়ের নামে মহাসড়ক বা সড়ক অবরোধের দিন শেষ। এখন থেকে যে কোনো দাবি আইনানুগ ও বৈধ পথে উপস্থাপন করতে হবে, অন্যথায় সরকার কঠোর ব্যবস্থা নেবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “যে কোনো বৈধ দাবি থাকলে স্মারকলিপি দিন, মিছিল-সমাবেশ করুন বা আদালতের আশ্রয় নিন। কিন্তু জনভোগান্তি সৃষ্টি করলে আইন তার নিজস্ব গতিতে কার্যকর হবে।”

পুলিশি সংস্কার সম্পর্কে তিনি বলেন, লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। এখন থেকে প্রার্থীর সার্ভিস রেকর্ড, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে। জেলা পুলিশ সুপারদের (এসপি) রাজনৈতিক প্রটোকল না দেয়ার এবং শুধুমাত্র বিধিবদ্ধ প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোতে নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য পুলিশকে তা গুরুত্ব সহকারে পর্যালোচনা করতে বলা হয়েছে।

পাসপোর্ট অফিসের সেবা সহজ করতে ‘এনলিস্টেড সহায়তাকারী’ নিয়োগের পরিকল্পনা রয়েছে, যেখানে অনলাইনে অভ্যস্ত না এমন মানুষদের জন্য নির্দিষ্ট চার্জে নিবন্ধিত প্রতিনিধি সেবা প্রদান করবেন। এছাড়া জরুরি ভিত্তিতে ২,৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশও দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, বিডিআর বিদ্রোহ সম্পর্কিত একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে এবং কমিশনের রিপোর্ট অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ২০০৬ সালে নিয়োগ বঞ্চিত সাব-ইন্সপেক্টরদেরও আদালতের রায় অনুযায়ী পুনরায় নিয়োগ দেয়া হবে।

শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের কাজে কেউ অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। পুলিশ ক্ষমতা অপব্যবহার করলে ব্যবস্থা নেয়া হবে, তেমনি পুলিশের কাজে বাধা দিলে কাউকেও ছাড় দেয়া হবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬