ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভোলায় প্রতিবন্ধী নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৩ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

ভোলার তজুমদ্দিনে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী নারী (২৬) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাসপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা ওই নারী কিছুটা মানসিকভাবে প্রতিবন্ধী। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামের অনিল সাধুর আশ্রমে কীর্তন শুনতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে তিন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং পরে একটি বাগানে ফেলে রেখে যায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিব, রাসেল ও শাকিল নামে তিন যুবককে অভিযুক্ত করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্বজনরা জানান, কয়েক মাস আগে স্বামীর সঙ্গে ওই নারীর বিচ্ছেদ ঘটে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

সোমবার সকালে দাসপাড়ার নেপাল কবিরাজের বাড়ির সামনে থেকে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর স্বজনরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শামসুল আলম জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভোলায় প্রতিবন্ধী নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার

আপডেট সময় : ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬