ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভৈরবে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে জুতার সোল তৈরির একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের পাক্কার মাথা এলাকায় অবস্থিত রেণু ট্রেডার্স অ্যান্ড প্লাস্টিক কারখানায় এ আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কারখানায় কাজ চলাকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কারখানার অধিকাংশ মালামাল পুড়ে যায়।

কারখানার প্রোডাকশন ম্যানেজার রিঙ্কু মিয়া জানান, সকাল সোয়া ৭টার দিকে মাল্টিপ্লাগে শর্টসার্কিট থেকে কেমিক্যালে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তিনি বলেন, কারখানায় আড়াই হাজার কার্টনে তৈরি ও আধা-তৈরি পণ্য ছিল। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কারখানার ৭০ জন শ্রমিকের কর্মসংস্থানও অনিশ্চয়তার মুখে পড়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে ভৈরব বাজার, নদী ও কুলিয়ারচর ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভৈরবে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৫:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬