ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ছয় সিটিতে বিএনপির প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক: গাজী আতাউর

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ছয় সিটি করপোরেশনে বিএনপির প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সিটি করপোরেশনের মেয়ররা দায়িত্ব ছেড়ে চলে যাওয়ায় এসব প্রতিষ্ঠান নেতৃত্বশূন্য হয়ে পড়ে। সে সময় ইসলামী আন্দোলন দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছিল। তবে বিএনপির বিরোধিতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি; বরং সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

বিবৃতিতে তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সিটি করপোরেশনগুলোতে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এর ফলে দায়বদ্ধতাহীন ব্যক্তিদের কাছে দেশের বৃহত্তম স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ন্যস্ত করা হয়েছে।

আতাউর রহমান বলেন, নির্বাচিত মেয়ররা জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তাদের জনগণের কাছে জবাবদিহি থাকে। নির্বাচিত প্রতিনিধিদের অনুপস্থিতিতে জনপ্রশাসন থেকে প্রশাসক নিয়োগ করা হলে তাদেরও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা থাকে। কিন্তু রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন থেকে যায়।

তিনি ছয় সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের নিয়োগ বাতিল করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে কোনো দলের আনুগত্যের পুরস্কার হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া উচিত নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ছয় সিটিতে বিএনপির প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক: গাজী আতাউর

আপডেট সময় : ০৫:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬