শিরোনাম ::
একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মঈন খান
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, একদলীয় বাকশাল, যা দেশের ওপর জগদ্দল পাথরের মতো চাপানো হয়েছিল, সেটিতে বিএনপি বিশ্বাসী নয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ এবং পুষ্পস্তবক অর্পণের পর তিনি এই মন্তব্য করেন।
মঈন খান বলেন, বিএনপি সবসময় স্বাধীনতার পক্ষে কাজ করেছে এবং বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী। তাই এই দিকেই এগোতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ১৭ বছরের আওয়ামী স্বৈরশাসনের পর জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে সরকার গঠিত হয়েছে, তার মাধ্যমে ফিরিয়ে আনা গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি।
ট্যাগস :




























