ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আত্মীয় অসুস্থ বলে ২১ লাখ টাকা হাতানো, স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০৪ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

রাজশাহীর ছোট বনগ্রাম উত্তরপাড়া থেকে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে ২১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিআইডি তাদের বাসা থেকে হাতেনাতে আটক করে প্রতারণার কাজে ব্যবহৃত নগদ অর্থ, চারটি মোবাইল ফোন ও আটটি সিমকার্ড জব্দ করে। আটকরা হলেন—চন্দ্রিমা থানার মৃত মহসীন আলীর ছেলে মোবারক হোসেন (৫৫) ও তার স্ত্রী সুলতানা খাতুন (৪৫)।

চাঁপাইনবাবগঞ্জ সিআইডির পরিদর্শক মো. রেজাউল করিম জানান, প্রতারকরা ভিক্ষুকদেরকে খাদ্যসামগ্রী বিতরণের নাম করে সিমকার্ড সংগ্রহ করত। এরপর এসব সিম ও পিনকোড ব্যবহার করে আত্মীয়-স্বজন অসুস্থের ভান দেখিয়ে টার্গেট ব্যক্তিদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিত।

তিনি আরও জানান, গত ৩-৪ বছর ধরে তারা এ ধরনের প্রতারণা চালিয়ে আসছিল। মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সাহায্যে তাদের আটক করা হয়েছে। আদালতে সোপর্দ করে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে, যা থেকে চক্রটির আরও তথ্য উদ্ধার হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আত্মীয় অসুস্থ বলে ২১ লাখ টাকা হাতানো, স্বামী-স্ত্রী আটক

আপডেট সময় : ০৩:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬