ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসার শিকার হয়ে দিনমজুরের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পল্লী চিকিৎসকের দেওয়া চিকিৎসার পর রতন বিশ্বাস (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রতন বিশ্বাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার চন্নার চর এলাকার মৃত রোমান্ত বিশ্বাসের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।

নিহতের স্ত্রী অনিতা বিশ্বাস জানান, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন রতন। মঙ্গলবার রাত ৭টার দিকে বাড়ির পাশের পল্লী চিকিৎসক শরিফুল ইসলামকে বাসায় ডেকে আনা হয়। তিনি রতনকে একটি ইনজেকশন দেন এবং হাতে স্যালাইন পুশ করেন। এর কিছুক্ষণ পর রতন কাঁপতে শুরু করেন। পরে স্যালাইন খুলে ফেলে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবুল বাশার জানান, চিকিৎসকের প্রাথমিক ধারণা বিষক্রিয়ায় রতনের মৃত্যু হতে পারে। বিষয়টি জানিয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, নিহতের বাসা থেকে পল্লী চিকিৎসকের দেওয়া ওষুধ জব্দ করা হয়েছে। অভিযুক্ত পল্লী চিকিৎসককে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসার শিকার হয়ে দিনমজুরের প্রাণহানি

আপডেট সময় : ১১:৩৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬