ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

মিরসরাইয়ে নিজ ফসলি জমিতে মিলল কৃষকের রক্তাক্ত মরদেহ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯২ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিজ ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার সংলগ্ন একটি নিচু জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে একটি ইটভাটার কাছে গোয়ামারা পোলের নিচে জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে বিষয়টি জানাজানি হলে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি চৌধুরী মিয়ার বলে শনাক্ত করেন। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন।

পুলিশ জানায়, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে এবং পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় হত্যাকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মিরসরাইয়ে নিজ ফসলি জমিতে মিলল কৃষকের রক্তাক্ত মরদেহ

আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬