প্রধানমন্ত্রী নতুন আইজিপিকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন
- আপডেট সময় : ০৪:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১২১ বার পড়া হয়েছে
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে প্রধানমন্ত্রী তারেক রহমান র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তার কার্যালয়ে এ ব্যাজ পরানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দেয়।
জানা গেছে, আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তিনি একবার চাকরিচ্যুত ও পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। পরে সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি।



























