ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ডাকাতদের গুলিতে গরুর মালিক নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮১ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গরু লুট করতে এসে ডাকাতদের গুলিতে চন্দন দে (৭০) নামে এক গরুর মালিক নিহত হয়েছেন। এ সময় ডাকাত দল তিনটি গরু নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চন্দন দে ওই এলাকার মৃত রেবতী দের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত সাড়ে ৪টার দিকে একটি হাইস মাইক্রোবাসে করে ৫ থেকে ১০ জনের একটি ডাকাত দল চন্দন দে ও তার প্রতিবেশী নিতাই দের বাড়ির গোয়ালঘরে হানা দেয়। এ সময় ডাকাতরা গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে চন্দন দে বাধা দেন। তখন ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন চন্দন দে। পরে ডাকাতরা দুটি বাড়ি থেকে তিনটি গরু মাইক্রোবাসে তুলে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। এরপর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ বলেন, ঘটনাটি পুলিশ জেনেছে এবং ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চট্টগ্রামে ডাকাতদের গুলিতে গরুর মালিক নিহত

আপডেট সময় : ০১:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬