ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যার দণ্ডে যুবককে যাবজ্জীবন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মেহেরপুরে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধে হত্যা মামলায় রেজাউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন। আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রেজাউল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা। মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে তিনি স্ত্রীর পরকীয়ার সন্দেহে জাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখেন। হত্যাকাণ্ডকে অন্য খাতে প্রবাহিত করতে চাইলেও পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে এবং পরে ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজাউল হত্যা স্বীকার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই মাহতাব উদ্দিন চার্জশিট আদালতে দাখিল করেন। সাক্ষ্যগ্রহণের পর আদালত রেজাউলকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মেহেরপুরে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যার দণ্ডে যুবককে যাবজ্জীবন

আপডেট সময় : ০২:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬