ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৩১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-কে সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন। নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে তিনি ভবনটিতে উঠবেন।

সরকারি আবাসন পরিদফতর বুধবার (২৫ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেছে। তবে ‘যমুনা’-য় এখনও সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস থাকছেন। তিনি ২৭ ফেব্রুয়ারি ভবনটি ছাড়বেন।

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী কিছু সংস্কার কাজ শেষ হওয়ার পর যমুনায় উঠবেন। প্রধানমন্ত্রী বর্তমানে গুলশানে নিজ বাসায় থাকছেন এবং সচিবালয়ে যাতায়াত করছেন।

যমুনার পাশের ২৪ ও ২৫ নম্বর বাংলো বর্তমানে সাবেক প্রধান উপদেষ্টার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের জন্য বরাদ্দ আছে। তিনি যমুনা ছাড়লে এই বাংলো প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের জন্য ব্যবহৃত হবে।

আগে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তর করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় এবং সরকার গঠনের পর মন্ত্রিপাড়ার বাংলোগুলো নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি আবাসন পরিদফতরের সূত্রে জানা গেছে, হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোড এলাকার মন্ত্রিপাড়া বাংলোগুলোতে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উঠবেন।

কিছু বরাদ্দের তথ্য:

  • স্থানীয় সরকারমন্ত্রী: ৩৫ হেয়ার রোড
  • স্বরাষ্ট্রমন্ত্রী: ২৪ বেইলি রোড
  • মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী: ৫ হেয়ার রোড
  • ধর্মমন্ত্রী: ৭ মিন্টো রোড
  • শিক্ষামন্ত্রী: ৩৪ মিন্টো রোড
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা: ২ হেয়ার রোড
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী: ধানমন্ডি

প্রতিমন্ত্রীদের জন্য হেয়ার রোডে ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’-এ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি আবাসন পরিদফতর জানিয়েছে, কিছু সংস্কার কাজ শেষে ঈদের পর মন্ত্রী–প্রতিমন্ত্রীরা নতুন বাসায় উঠতে পারবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬