ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হচ্ছে: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে অতিরিক্ত একটি লিফট স্থাপনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, এ অঞ্চলের মানুষ যেন মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে। হাসপাতালের সুপারকে প্রয়োজনীয় চাহিদার তালিকা দিতে বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, জেলার স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করতে হবে। সীমিত সম্পদের মধ্যেও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দীর্ঘদিন ধরে কর্মরত হাসপাতাল কর্মীদের বিষয়েও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হচ্ছে: এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় : ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬