ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যশোরের রোমান জুট মিলে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শিল্প শহরের উড়োতলা এলাকায় অবস্থিত রোমান জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিলের ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিলের ইলেকট্রনিক ইনচার্জ সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটির কারণে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পাট সংরক্ষণের ব্যাক সাইড অংশে প্রথমে আগুন লাগে, পরে তা ধীরে ধীরে আশপাশে ছড়িয়ে পড়ে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মিলের জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলাম জানান, এখনো সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর মিল এলাকায় শ্রমিক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। মালোপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ সাদী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যশোরের রোমান জুট মিলে ভয়াবহ আগুন

আপডেট সময় : ১১:৫৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬