খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক
- আপডেট সময় : ১২:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ২১০৪ বার পড়া হয়েছে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের খবর শোনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
রবিবার (১ মার্চ) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, “শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, “মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। যদি পরিস্থিতি সামরিক উত্তেজনার দিকে গড়ে ওঠে, তবে তা শুধুমাত্র একটি দেশের নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ প্রভাব ফেলতে পারে। পবিত্র রমজান মাসে যে কোনো সামরিক হামলা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়াবে এবং বিশ্বশান্তিকে আরও ঝুঁকির মুখে ফেলবে।”
তিনি সকল সংশ্লিষ্ট পক্ষ—যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান—কে আহ্বান জানিয়ে বলেন, “অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন।”




























