ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী থাকবে : রাশিয়া

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাশিয়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ও তার পারমাণবিক স্থাপনায় হামলা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়। খবরটি প্রকাশ করেছে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল।

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেলআবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। রাশিয়া সতর্ক করেছে যে, এই অভিযান মানবসৃষ্ট সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং এর যে কোনো নেতিবাচক পরিণতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী থাকবে। এর মধ্যে সহিংসতা বৃদ্ধি এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকিও রয়েছে।

এর আগে শনিবার, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলাকে বিপজ্জনক হিসেবে আখ্যা দিয়ে ব্যাপক নিন্দা জানানো হয়। তারা সতর্ক করেছে, এই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলে ভয়াবহ বিপর্যয়ের সূচনা করতে পারে।

উল্লেখ্য, হামলার ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী থাকবে : রাশিয়া

আপডেট সময় : ০২:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬