ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ২১১২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার (১ মার্চ) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে লেনদেন, যাতায়াত ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং সীমান্ত হত্যা নিয়েও আলোচনা হয়েছে। সীমান্ত রক্ষী বাহিনী এ বিষয়ে পরস্পরের সঙ্গে সমন্বয় করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে তা এখনও চূড়ান্ত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে তাদের অবস্থা মাঠ থেকে সরিয়ে আনা হবে। র‌্যাব সংশোধন নিয়ে চিন্তাভাবনা চলছে।

তিনি আরও বলেন, পুলিশ হত্যার বিচার বিষয়ে মন্ত্রী হিসেবে আগে কোনো মন্তব্য করেননি। জুলাইয়ে স্বাক্ষরিত সনদ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রায় ১০ হাজার অস্ত্র জমা হয়নি, এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের সেবার উন্নয়নের কথাও বৈঠকে উঠেছে। বর্তমানে ২৭টি জেলায় ফায়ার সার্ভিস নেই, তাই এ বিষয়ে একটি প্রকল্প নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি মেনে নেওয়া হবে না বলে তিনি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬