ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

বান্দরবানে অগ্নিকাণ্ডে একাধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বান্দরবান শহরের উজানী পাড়া এলাকায় সোমবার (২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথমে একটি দোকানে আগুন লেগে তা দ্রুত পাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

ঘণ্টা খানেক চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে চারটি দোকান ও চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি আগুন ধরানোর পেছনে থাকতে পারে। ঘটনাস্থলে উপস্থিত বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, “দীর্ঘক্ষণ চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তদন্ত শেষে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”

স্থানীয় ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের কারণে আতঙ্ক ও হতাশায় রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বান্দরবানে অগ্নিকাণ্ডে একাধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে

আপডেট সময় : ০২:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬