ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উপনির্বাচনকে কেন্দ্র করে বগুড়া সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তার বগুড়ায় যাওয়ার কথা থাকলেও উপনির্বাচনকে সামনে রেখে সফরটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্ধারিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া সদর আসনে উপনির্বাচন চলমান থাকায় এ সময়ে সরকারি কর্মসূচি আয়োজন করলে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই প্রধানমন্ত্রী নিয়ম মেনে চলার স্বার্থেই সফর স্থগিত করেছেন।

এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে জানিয়েছিলেন, ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রীর বগুড়া সফরের পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

উপনির্বাচনকে কেন্দ্র করে বগুড়া সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপডেট সময় : ১১:১৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬