ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডিস ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

ডিস ব্যবসাকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার চরাদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ফাহাদ ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাকেরগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

আহত ফাহাদের স্বজনদের দাবি, যুবলীগ কর্মী আরিফ, জাতীয় পার্টির কর্মী ও চরাদী ইউনিয়ন পরিষদের সদস্য রানা, রিয়াজ এবং চাদমারী এলাকার বাপ্পিসহ আরও কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহাদকে উদ্ধার করে প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে রাতেই পরিবারের সদস্যরা তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, ঘটনার পর সোমবার রাতেই বরিশাল শহর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ডিস ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১১:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬