ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মো. জিয়াউল হকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী দেশের সামুদ্রিক ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্টগার্ডের ভূমিকার প্রশংসা করেন। তিনি দেশপ্রেম, পেশাদারিত্ব এবং দুর্যোগকালীন জনসেবামূলক কার্যক্রমে বাহিনীর নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের স্বার্থ রক্ষায় কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।

এ সময় কোস্টগার্ডের চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তাকে অবহিত করা হয়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ

আপডেট সময় : ১২:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬