শিরোনাম ::
১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
এর আগে ১০ মার্চ বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপ-নির্বাচনের কারণে ওই সফর স্থগিত করা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, নির্ধারিত কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন চলমান থাকায় ভোটের আগে প্রধানমন্ত্রী সেখানে কোনো সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছেন না।
ট্যাগস :


























