শিরোনাম ::
৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০১:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ২০৯৫ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন ছয়জন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী—অ্যাডভোকেট জিল্লুর রহমান, গোলাম কিবরিয়া, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ—রিটটি দায়ের করেন।
এর আগে, ২২ ফেব্রুয়ারি, ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।
ট্যাগস :






















