ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন: মোটরসাইকেল জব্দ, মাদক কারবারি পলাতক।

নিয়াম শেখ গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ২১৭৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা শহরের ডিবি রোড ট্রাফিক মোড়ে অভিনব কৌশলে গাঁজা বহনের সময় একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। তবে সাপ্লায়ার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে ট্রাফিক মোড়ে চেকপোস্ট বসানো হয়েছিল। সেই সময় পুরাতন বাজার দিক থেকে আসা একটি Bajaj Pulsar 150 মোটরসাইকেল পুলিশ দেখে আড়াল হওয়ার চেষ্টা করে। সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেল আরোহী গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ গাড়িটি জব্দ করে তল্লাশি চালালে, সিটের নিচে এবং জ্বালানি ট্যাংকের মধ্যে বিশেষভাবে লুকানো প্রায় ৯ কেজির বেশি গাঁজা উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, তারা আরও জোরদার মাদকবিরোধী অভিযান দাবি করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন: মোটরসাইকেল জব্দ, মাদক কারবারি পলাতক।

আপডেট সময় : ০৩:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬