ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ : পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠন হলো মজুরি বোর্ড দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী এলএনজি টার্মিনাল বন্ধ, চার দিন গ্যাস সংকটের আশঙ্কা

বিমান বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিশেষ বার্তা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ২২৩৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মামগামী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ছয়টি রুটে কোনো ফ্লাইট চলাচল হবে না।

বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর বাইরে মধ্যপ্রাচ্যের অন্যান্য রুট—যেমন জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট—এ ফ্লাইট স্বাভাবিকভাবে চলবে।

যেসব যাত্রী ইতিমধ্যে স্থগিত রুটগুলোর জন্য টিকিট কেটেছেন, তারা অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই টিকিট ফেরত নিতে পারবেন অথবা যাত্রার তারিখ বিনামূল্যে পরিবর্তন করতে পারবেন। এই সুবিধা দেশের যেকোনো বিমানের সেলস সেন্টার বা ট্রাভেল এজেন্সি থেকে নেওয়া যাবে।

ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য কলসেন্টার যোগাযোগ করতে বলা হয়েছে: অভ্যন্তরীণ ১৩৬৩৬, আন্তর্জাতিক +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬।

বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নেওয়া হচ্ছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে হালনাগাদ তথ্য দ্রুত জানানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিমান বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিশেষ বার্তা

আপডেট সময় : ০৪:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬