ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ঈদের ছুটি বেড়ে ৭ দিন করা হয়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির সঙ্গে আরও একদিন ছুটি যুক্ত করেছে সরকার। ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতর ধরে ওই দিন সাধারণ ছুটি নির্ধারিত ছিল। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে ১৭ মার্চ শবে-কদরের ছুটি রয়েছে।

নতুন করে ১৮ মার্চ ছুটি অনুমোদনের ফলে এবার ঈদুল ফিতরে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঈদের ছুটি বেড়ে ৭ দিন করা হয়েছে

আপডেট সময় : ১২:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬