ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে স্বামীর হাতে গৃহবধূ নিহত, স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

ফরিদপুরে যৌতুক না দেওয়ায় স্ত্রী রেখা বেগমকে পিটিয়ে হত্যার দায়ে জাকির মোল্যাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শামীমা পারভীন বৃহস্পতিবার (৫ মার্চ) রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

আদালতের তথ্য অনুযায়ী, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোর্ট গ্রামের জাকির মোল্যার সঙ্গে সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের রেখা বেগমের ২০০৯ সালে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই জাকির যৌতুকের জন্য রেখাকে নির্যাতন করে আসছিলেন। এক পর্যায়ে রেখা তার বাবার জমি বিক্রি করে ৫ লাখ টাকা জাকিরকে দেন, যা তিনি নষ্ট করে ফেলে। টাকা দিতে রাজি না হওয়ায় ২০১৫ সালের ২২ অক্টোবর জাকির তাকে মারধর করে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক রেখা বেগমকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডে রেখা বেগমের চাচা বাচ্চু খান হত্যা মামলা করেন। দীর্ঘ ১১ বছর চলার পর আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করে জাকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং এতে সমাজে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফরিদপুরে স্বামীর হাতে গৃহবধূ নিহত, স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০২:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬