শিরোনাম ::
মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ সদর উপজেলার তেরদোনা এলাকায় সড়ক দুর্ঘটনায় রোমান মিয়া (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে বাবুলের মুদি দোকানের সামনে। নিহত রোমান মিয়া আউটপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান সিংগাইরের দিকে মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে তিনি সামনে চলমান একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেন। নিয়ন্ত্রণ হারানোর কারণে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ট্যাগস :






















