ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যশোরে হোটেল কক্ষে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

যশোরে প্রিন্স আবাসিক হোটেলের একটি রুম থেকে হারুন অর রশিদ (৫৪) নামে একজন ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে শহরের দড়াটানা জামে মসজিদ লেনের হোটেলটির ৩০৩ নম্বর রুমের দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মৃত রশিদ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার সামাদ বাবুর্চির ছেলে। হোটেলের ওয়ার্ডবয় আব্দুল আওয়াল জানান, রশিদ গত ৩ মার্চ হোটেলে ওঠেন। বুধবার সন্ধ্যায়ও তিনি রুমে ছিলেন। চেক-আউটের সময় দরজা না খোলায় পরে পুলিশ খবর পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ দেখতে পান।

পুলিশ সূত্রে জানা যায়, তার পাশে থাকা মোবাইল ফোন ‘ফ্লাইট মোড’-এ ছিল। ফ্লাইট মোড বন্ধ করার পর একটি কল আসে, যার কলার আসাদুজ্জামান। তিনি রশিদের জামাতা। খবর পেয়ে তারা মুন্সীগঞ্জ থেকে যশোর আসেন।

জামাতার তথ্য অনুযায়ী, হারুন অর রশিদ ঢাকার মিটফোর্ড এলাকায় ‘শামীম প্লাস্টিক হাউজ’ নামে প্লাস্টিক ও কাঁচের মালামালের ব্যবসা করতেন।

কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যশোরে হোটেল কক্ষে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬