ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন ৬৬০ সুন্নি আলেম

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ২২৪০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সুন্নি মুসলিম ধর্মীয় নেতারা।

শুক্রবার (৬ মার্চ) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান এবং দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন ব্যক্ত করেন। পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ৬৬০ জন সুন্নি আলেম ওই যৌথ বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তার দীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় জীবনে সত্য প্রতিষ্ঠা, ইসলামের পক্ষে অবস্থান এবং বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ধর্মীয় নেতারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া আলেম-ওলামা, চিন্তাবিদ এবং বিশ্বজুড়ে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

তাদের মতে, সাম্প্রতিক এই হামলা শুধু একটি নির্দিষ্ট দেশ বা ভূখণ্ডের বিরুদ্ধে নয়; বরং এটি ইসলাম ও সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন ৬৬০ সুন্নি আলেম

আপডেট সময় : ১২:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬