ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

হজ ফ্লাইট শুরুর তারিখ জানালেন ধর্মমন্ত্রী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২২৩১ বার পড়া হয়েছে

আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য (কক্সবাজার-৩) লুৎফুর রহমানের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

লিখিত প্রশ্নে লুৎফুর রহমান জানতে চান, পবিত্র হজ পালনের খরচ কমাতে বর্তমান সরকার কোনো উদ্যোগ নিয়েছে কি না। যদি নিয়ে থাকে, তবে তা কী—আর না নিয়ে থাকলে ভবিষ্যতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কি না।

জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এছাড়া ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা, চাহিদা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হজ ফ্লাইট শুরুর তারিখ জানালেন ধর্মমন্ত্রী

আপডেট সময় : ০১:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬