শিরোনাম ::
পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৭:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে পবিত্র রোজা শুরু হচ্ছে।
বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির সদস্যবৃন্দ এবং বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :



























