ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মহেশপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে বিএনপির একটি কার্যালয়। শুক্রবার (৭ মার্চ) রাতের দিকে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানান স্থানীয়রা। পরে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত বুধবার ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেওয়া নিয়ে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপি কর্মী হামিদুল ইসলামের কথা কাটাকাটি হয়েছিল। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। তবে ওই ঘটনার জেরেই কার্যালয়ে আগুন দেওয়া হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মহেশপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০১:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬