ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী হাবিব

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ২১২০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাজধানীর খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, খাল দখলকারীদের পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর মুগদা থানার মান্ডা শাপলা সিটি এলাকায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, খাল পুনরুদ্ধারে চার ধাপের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে খালের সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণ করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা এবং খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, রাজধানী ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করতে সরকার কাজ করছে। এজন্য অবৈধ দখলদারদের কবল থেকে খালগুলো মুক্ত করা হবে। দখলদারদের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, খাল যাতে পুনরায় ভরাট বা দখল না হয়, সেজন্য খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এতে ভবিষ্যতে কেউ খাল দখলের সুযোগ পাবে না।

খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সিটি করপোরেশন দেখভাল করছে বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী হাবিব

আপডেট সময় : ০১:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬